• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বন্যার্তদের খাবার ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কাজী শাহ পরিবার

Reporter Name / ৩৩৩ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে গিয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পরেছে কুমিল্লা জেলার বুড়িচং, দেবিদ্বার, তিতাস, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়সহ ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় মুরাদনগর উপজেলার গুঞ্জুর, পৈয়াপাথর, উত্তর ত্রিশ, রহিমপুর, নোয়াকান্দি, চৌধুরীকান্দি, মুরাদনগর উপজেলা সদরের পাথরবাড়ী, হিরারকান্দা, দিলালপুর, ধনিরামপুর, ঘোড়াশাল, আলীরচর, জাহাপুর, শুশুন্ডা, সাতমোড়া, দুলারামপুর, ভুবনঘর ও ধামঘর গ্রামে বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন ও নানা স্তরের মানুষ।

এরই মধ্যে মুরাদনগর উপজেলার প্রত্যেকটি গ্রামের বন্যার্তদের খাবার ও চিকিৎসা নিশ্চিত করতে মুরাদনগর উপজেলা সদরের শাহ্ পরিবারের নির্দেশনায় ও কেএম মজিবুল হকের নিজস্ব অর্থায়নে এবং কাজী শাহ আরফিন এর সার্বিক তত্ত্বাবধানে মাঠে কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা।

শাহ পরিবারের আস্থাভাজন মোঃ মুর্শেদ আলম বলেন, মুরাদনগর উপজেলায় যখনই যে ধরনের বিপর্যয় এসেছে কাজী শাহ পরিবার সব সময় আর্থিক সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। গোমতীর পানি বেড়ে গিয়ে মুরাদনগর উপজেলায় যারা বন্যার কবলে পড়েছে তাদেরকে উদ্ধার করে খাবার ও চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে কাজী শাহ পরিবারের নির্দেশনায় ও কেএম মুজিবুল হকের নিজস্ব অর্থায়নে এবং কাজী শাহ আরফিন এর সার্বিক পরিচালনায় আমরা সবাই মাঠে কাজ করে যাচ্ছি। যতদিন এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে কাজী শাহ পরিবারের পক্ষ থেকে ততদিন আমরা সার্বিক সহযোগিতা নিয়ে মাঠে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category