• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

Reporter Name / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে উপজেলার বেসরকারি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম,  সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাবুটিপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category