• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
Oplus_131072

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দুই দিনব্যাপী  সাঁড়াশি অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম বিলে,  খাপুরা বিলে, মকলিশপুর ও যোগেরখিল বিলে, শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা বিলে, পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন চাপুর গ্রামের পশ্চিম বিলে, এলখাল গ্রামের প্রাইমারি স্কুলের পাশের  এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি অবৈধ ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন বাঙ্গারা বাজার থানা পুলিশ।

জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দুই দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category