• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লা মুরাদনগর উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ১৮ দিন ধরে এই কার্যক্রম চলবে। জরায়ুমুখে ক্যানসার রোধে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। আর এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে।
উপজেলা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল মুল হক বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনা মূল্যে দিচ্ছে। টিকা পেতে নিবন্ধন করতে হবে, ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে(www.vaxepi.giv.bd) ।
উক্ত সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত উদ্দিন বলেন, ‘আজকের কিশোরী আগামী দিনের মা’ সরকারি উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনা মূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। ক্যানসার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়িত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার (নুপুর), প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা আবাসিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল রাজ্জাক, ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার মোঃ জহিরুল ইসলাম সরকার, এনজিও ব্র্যাক  উপজেলা প্রোগ্রাম অফিসার কাজী নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি, পাথের সহযোগিতায় মুরাদনগর উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category