
মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই ¯স্লোগান নিয়ে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গণসমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গণঅধিকার পরিষদ কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার আহবায়ক ফরিদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির সাবেক আহবায়ক ফয়েজ উল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাকসুদুর রহমান, গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ রনি, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক শাহজালাল সাদী, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আজহারুল আমিন, ছাত্রঅধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সাধারন সম্পাদক হাবীবুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বাঙ্গরা বাজার থানার ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী মাসুম, সাধারন সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান, গণঅধিকার পরিষদের জাহাপুর ইউনিয়ন সভাপতি নুরে আলম, শ্রমিক অধিকার পরিষদ নেতা জসিম উদ্দিন।
গণসমাবেশ শেষ করে উপজেলার ইসলামী চত্তরস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।