• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া,মুরাদনগর, (কুমিল্লা)।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরী করার দাবিতে মুরাদনগন উপজেলার হিন্দু সম্প্রদায়েরা মনববন্ধন করেছে। প্রিয় নেতার জন্য তাদের আয়োজিত মানববন্ধনটি পরিনত হয়েছে ২ কিলোমিটার লম্বা মনবপ্রাচীরে। অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
শনিবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানীগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোডসহ প্রায় দুই কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।
তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহŸান জানিয়ে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় বার অদিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবদ দাদাকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদ দাদার বিরুদ্ধে কোন প্রামান বা কোন স্বাক্ষী পাওয়া যায়নি! এরপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদ দাদাকে কারদন্ড দিয়েছে।
বক্তারা আরো বলেন, ‘গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে মুরাদনগর উপজেলা বিএনপি-অঙ্গসংগঠন ও ছাত্র-জনতা। এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরের নেতৃত্ব দিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রানজিৎ কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ দেব নাথ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category