মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩ হাজার ৭ শত ৫০ পিছ ইয়াবা ও ২ লক্ষ ৭ হাজা ৩ শত ৬০ টাকাসহ নারী ও পুরুষকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আটককৃত মাদক ব্যবসায়ী দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ইমরান সরকার ইভো (২৬), ব্রাক্ষনপাড়া থানার তোতাভোর গ্রামের খাদিজা আকতার (২৪)।
জানা যায় বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কেপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।