• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ করা হবে — উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো কুমিল্লা নামে কোন বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যান্তরীন এবং বহির্বিশে^র ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে ইনশাআল্লাহ।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের কিছু রাজনৈতিক দলেরা মনে করে ভারতের আর্শিরবাদ ছাড়া ক্ষমতায় আশা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে বেশি কারোর উপর এত বেশি আর্শিবাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই কারোর আর্শিবাদের আশায় না থেকে জনগনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করুন।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পিতা মোঃ বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category