• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

বাঁশকাইট ডিগ্রি কলেজ পরিচালনায় পকেট কমিটি গঠনের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মো: রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে অভিভাবক ও স্থানীয়রা।
বুধবার সকালে উপজেলর পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েক জন অভিভাবক প্রথমে বাঁশকাইট কলেজের সামনে এসে অধ্যক্ষের পকেট কমিটি চাইনা স্লোগান দিতে থাকে। পরে একে এক সহস্রাধিক অভিভাবকরা ও স্থানীরাও তাদের সাথে একাত্মতা ঘোষনা করে মুরাদনগর-কৃষ্ণপুর-ইলিয়টগঞ্জ সড়ক অবরোধ করে অধ্যেক্ষের পকেট কমিটি গঠনের চেষ্টা নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, অভিভাবক, ছাত্র ও স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে গত ফ্যাসিস সরকারের ১৬টি বছরের নেয় আবারও রাতের আধারে অধ্যক্ষ নিজে একটি পকেট কমিটি গঠনের চেষ্ঠা করছে। কলেজের অভিভাবক, ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের অন্ধ্যকারে রেখে তিনি (অধ্যক্ষ) স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ে একটি পকেট কমিটি জমা দিয়েছেন! আমরা সেই কমিটি প্রত্যাখ্যান করছি এবং সকলের মতামতের ভিত্তিতে এই পরিচালনা কমিটি গঠনের দাবি জানই।
এ বিষয়ে কলেজের শিক্ষার্থীরাও অভিভাবক ও স্থানীয়দের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, আমরা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস সরকারে বিতারিত করেছি। বিগত সরকারের নেয় এখনও কোন কমিটি ও সিদ্বান্ত আমরা মেনে নেব না। এই পকেট কমিটির বিষয়ে আমরা কোন জানিনা। এই কমিটি গনতন্ত্র পন্থায় নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন হতে হবে।
এ বিষয়ে বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা জামান বলেন, কমিটি গঠনের প্রস্তাবটি কলেজ সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলেই পাঠানো হয়েছে। আজ ১৫ দিন পর কেন স্থানীয়রা এসে আপত্তি জানাচ্ছেন! বিষয়টিতো আর এলাকাবাসি সাথে কথা বলে পাঠানোর বিষয় না? বিষয়টি হলো কনফেডিশিয়াল, যাদের সাথে কনফেডিশিয়াল ভাবে কথা বলা দরকার তাদের সাথে কথা বলেই কমিটির তালিকা পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category