• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব-গঠিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নব-গঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহবায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ২৯৫ সদস্য বিশিষ্ট পাল্টা উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
শনিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই ঘোষনা দেয় মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন কারা শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ও কিশোর গ্যাং’র সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সিয়াম খাঁনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category