• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ আটক ৩

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রোমান আহম্মেদ (২০), আন্দিকূট গ্রামের মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে মোঙ্গল মিয়া (৫৫) ও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের কহরপাড়া (টেকা বাড়ী) এলাকার আ: রশিদ মিয়ার ছেলে মো: জহিরুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান করাকালীন সময় আন্দিকুট এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময়  মোঃ রোমান আহম্মেদ (২০) ও
মোঙ্গল মিয়া (৫৫) কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারির চালিত অটোরির সাথে জব্দ করা হয়।
অপরদিকে আকবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মো: জহিরুল ইসলামকে আটক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category