• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে ১টি এক্সক্যাভেটর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড  প্রদান করা সহ ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের ইউসুফনগর এলাকা হতে ৪ টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ অপসারণসহ অবৈধ ড্রেজিং এর অপরাধে বিল্লাল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড  প্রদান করা হয়েছে। অপরদিকে ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারণ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category