• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় … কায়কোবাদ

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে বলে মন্তব্য করে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাচঁ বারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার দুপুরে উপজেলার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলার ১৫৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক সহ¯্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে মুরাদনগর ছাত্র একতা সংঘের আয়োজিত “স্বপনের মুরাদনগর” তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ আরো বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া চাদাঁবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। এসময় আরো বক্তব্য রাখেন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের  ৮ম শ্রেনির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category