• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে গরম পানিতে বৃদ্ধার শরীর ঝলসে দিল প্রতিবেশি

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে বরই পারাকে নিয়ে গালমন্দ করায় গরম পানি দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার শরীর ঝলছে দিয়েছে প্রতিবেশি।
শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত বৃদ্ধা জাহানারা(৭০) উপজেলার ডুমুরিয়া গ্রামের মনসুর আলীর মেয়ে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছেন। শুক্রবার দুপুরে পাশের বাড়ির মোশারফ হোসেন এর মেয়ে পলি তার গাছ থেকে বরই পেরে নিয়ে যাওয়ার কারনে জাহানারা বেগম রাগান্বিত হয়ে পলিকে গালমন্দ করতে থাকে। জাহানারা বেগমের গালাগাল সহ্য করতে না পেরে একপর্যায়ে পলি ও তার ছোটভাই শরিফ চুলা থেকে উতপ্ত গরম পানি এনে জাহানারা বেগমের শরীরে ঢেলে দেয়।  এতে তার মুখ ও শরীর ঝলসে যায়। এতে মারাত্বকভাবে জখম হয়ে জাহানারার মুখে ফুসকা পড়ে যায়। ঘটনা জানাজানি হলে পলি ও শরিফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জাহানারার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর আগেও মোশারফ ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধী জাহানারাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। পূর্বের ও আজকে ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বেড়েই চলছে।
মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে, এখন জাহানারা বেগম কে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category