• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফ্যাসিবাদের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে…জামায়াত নেতা রফিকুল ইসলাম

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা)।।

গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সাথে যারা জড়িত, সে আওয়ামীলীগের হউক, প্রশাসনের হউক, সরকারের লোক হউক তাদেরকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। শনিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তারা এখন রঙ বদল করে দাপটের সাথে চলার চেষ্টা করতেছেন। ফ্যাসিবাদের দোসরদের সকলেই চেনে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে অর্ন্তবর্তী সরকারের প্রতি দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন খুনী হাসিনা দেশে আসবে তবে নেতৃত্ব দেয়ার জন্য নয় বিচারের মুখোমুখি হওয়ার জন্য। উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারী মাওলানা আমির হোসেন ও মজলিশে শুরা সদস্য  জালাল উদ্দিনের  সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য চাকুস সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিন ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন, উপজেলার সাবেক আমির মো. মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা আমির আব্দুর রহিম, মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেল, মাওলানা আবুবকর ও মাহবুব আলম মুন্সী প্রমুখ। কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category