মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
বর্তমান সমাজে অনেক সন্তান জীবিত বাবা, মায়ের খোঁজ খবর না নেয়ার অভিযোগ অহরহ ঘটলেও ব্যতিক্রম মুরাদনগরের আবু বকর সিদ্দিক। পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বহু বছর আগে। জন্মদাতা সেই প্রয়াত পিতার স্মরণে প্রতি বছর এলাকায় ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
আবু বকর সিদ্দিক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মরহুম মৌলভী আবদুল হামিদের ছেলে।
আবু বকর সিদ্দিক তার প্রয়াত পিতার স্মরণে শুক্রবার বিকেলে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং পাঁচশতাধিক মানুষ নিয়ে একটি ইফতার মাহফিল করেন।
এসময় আবু বকর সিদ্দিক বলেন প্রতিবছর এই দিনে তার পিতা মরহুম মৌলভী আব্দুল হামিদের স্বরণে ঘোড়াশাল কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করি এবং আমার সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করার চেষ্টা করি। ঈদের আগে আবারও এলাকার দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনিসহ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
ইফতার মাহফিলে মরহুম মৌলভী আব্দুল হামিদ এবং ঘোড়াশাল এলাকার কবরবাসীর জন্য দোয়া করা হয়।