• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মো.  রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকরের আইন বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। পরে কোম্পানীগঞ্জ ফারজানা বাস ড্রাইভার কর্তৃক এক নারীকে ধর্ষণ ও হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেয়ার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ফারজানা কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়ে এই বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন আসিফ, নিলয়, সিয়াম, কাজী নাছির, কেয়া।
এসময় ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়া মূল কারণ হচ্ছে দেশে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। তারা বলেন প্রতিটা ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের জনসম্মুখে এনে মৃত্যুদন্ড কার্যকরের আইন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। ফারজানা বাসে ঘটে যাওয়া ঘটনার দ্রুত বিচারের দাবি জানান তারা।
উল্লেখ্য গত (৬ইমার্চ) বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় ব্রীজের নিচ থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় শাহনাজ বেগম(৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ফারজানা ট্রন্সপোর্টের ছাত্তার নামের এক গাড়ী চালককে আটক করেছে পুলিশ। ফারজানা ট্রন্সপোর্টের চালক এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার খবরে ফারজানা বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category