মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমির মাটি কাটা রোধ এবং ভরাটকৃত সরকারি খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
অভিযানে বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর সরকারি খালের সীমানা ডিমারকেট করা হয়েছে এবং খাল ভরাটের ফলশ্রুতিতে পারিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মর্মে স্থানীয় জনগনকে সচেতন করার পাশাপাশি আংশিক ভরাটকৃত খালের মাটি আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর বিল হতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে।