• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে তিন ফসলী কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

“রুখে দিয়ে ড্রেজার”নিশ্চিত করি বাঁচার অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে তিন ফসলী কৃষি জমি রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলী কৃষি জমি থেকে অবৈধ ভেকু, ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে একই দিনে ৫টি স্থান থেকে ৪ টি অবৈধ ড্রেজার মেশিনসহ ৩০০০ হাজার ফুট পাইপ বিনষ্ট ও অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের অভিযানে আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। এই অভিযানে ২ টি ব্যাটারি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)বিকেলে উপজেলার পূর্বধইর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের কুরবানপুর, জানঘর, খোঁশঘর, হাটাশ, মালিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
অভিযানে বাঙ্গরা বাজার থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, তিন ফসলী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলনের দায়ে ভেকু ও ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন, পাইপ, ব্যাটারি অপসারণ জব্দসহ জেল ও জরিমানা করে এসেছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category