• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউপির রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পরে যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। চোর আসছে চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দেয়। লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category