মুরাদনগর,(কুমিল্লা)।।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মেলা বসানোর কারণে উদ্বোধনের আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনের (ভুমি) ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় ১৫ দিনের শিশু কিশোর আনন্দ মেলার আয়োজন করে এলাকাবাসী। ১৫ মে মেলার উদ্বোধনের কথা ছিল। কিন্তু মেলার আয়োজক কমিটি উপজেলা প্রশাসনের কাছ থেকে কোন ধরনের অনুমতি না নেয়ায় মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
বাখরাবাদ এলাকার সোহেল মিয়া বলেন, গত বছরেও একই স্থানে মেলা অনুষ্ঠিত হয়েছিল। শুনেছি প্রশাসনের অনুমতি না থাকায় মেলা বন্ধ করে দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনের (ভুমি) সাকিব হাছান খাঁন বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় মেলার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।