মুরাদনগর,(কুমিল্লা)।।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেকের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কেএম মুজিবুল হক।
মঙ্গলবার কে এম মুজিবুল হক সাহেবের গুলসানস্থ নিজ বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে আরোও উপস্থিত ছিলেন, চ্যানেল আই৷ এর উপস্থাপক জিল্লুর রহমান, কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম , কাজী মোতাসিম হক ও ইতালি বিএনপির নেতা রিপন সরকার।
এছাড়া এম এ মালেকের সাথে দেশের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।