• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ব্যবসায়ী ফারুক হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

মুরাদনগর, (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুর হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে চাচাত ভাই ও বন্ধুরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। খুনীরা ফারুকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

এই নির্মম হত্যার ঘটনার ১১বছর পর বিচার কাজ শেষে গত বছরের ১১ জুলাই আদালত চার জনের ফাঁসির রায় দেন। রায়ের পর একবছর হতে চলছে কিন্তু এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। প্রশাসনের কাছে দাবী জানাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবী জানাই।

এসময় বক্তব্য রাখেন, নিহত ফারুকের মা ফাতেমা বেগম, বাবা মোস্তফা সরকার, ইয়াসমিন বেগম, আল আমিন, সুমন সরকার, জুলেখা বেগম।

নিহত ফারুকের প্রবাসী ভাই মাসুম রানা বলেন, আমি ভাই হারা, ১২বছর আগে আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে। আদালতের রায়ের পরেও এখনো কোন আসামী ধরতে পারেনি পুলিশ। আমি বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীর কাছে আকুল আবেদন করি আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করে ফাসির রায় কার্যকরের ব্যবস্থা করুন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। ওয়ারেন্ট অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২রা ডিসেম্বর রাতে পাওনা টাকা নিয়ে দন্দের জের ধরে কাপড় ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে ফোন করে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটিক ট্যাংকে ফেলে দিয়ে দেহটিকে একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ বালুর মাঠে গিয়ে চাপাদেয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশকে অবগত করে। পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেফটিক ট্যাংক থেকে ব্যবসায়ী ফারুকের কাটা মাথা উদ্ধার করে।
এঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ৪আসামীর বিরুদ্ধে চার্জশীট দেন। দীর্ঘ শুনানি ও ২২জনের সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালত মুরাদনগর উপজেলার উপজেলা নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিক (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নাজমুল সিকদার(২০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মালু মিয়ার ছেলে মান্নান (২৭), একই উপজেলার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুমন(২৮)কে ফাসির রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category