সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদে-উল-আজহা উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নসহ দেশ ও বিদেশে বসবাসরত সকলকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালি প্রবাসী ইতালি বিএনপি’র লিভর্ণ শাখার সাবেক সহ সভাপতি, সাতানি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি, তরুণ সমাজসেবক জাফর পাটোয়ারী জাহের। তিনি তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়ির (চেয়ারম্যান বাড়ি) মরহুম আব্দুর রশিদ সরকারের ছেলে ও স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম নাজিম উদ্দিন সরকার ও পাঁচ বারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম তোফাজ্জল হোসেন সরকারের ভাতিজা।
শুভেচ্ছা বার্তায় জাফর পাটোয়ারী জাহের বলেন, মহান আল্লাহর প্রতি আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ- উল- আজহা।
এই ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি অনাবিল আনন্দ। ধনী দরিদ্র নির্বিশেষে সবার দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমাহারে এই কামনা করি। উদীয়মান তরুণ সমাজসেবক জাফর পাটোয়ারী জাহের আরও বলেন, পবিত্র ঈদ-উল-আজহার খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করি।
আমরা সাতানী ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখি। সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। উদ উল আযহার শিক্ষা থেকে আমাদের আগামী অঙ্গিকার হোক হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য মহানুভুতি মানবতা ও মহামিলনের এক ঐক্য ও ভালোবাসা পূর্নসমাজ। তিনি সাতানী ইউনিয়নবাসীসহ সবাইকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানান।