• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির মিছিল

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষনের ঘটনায় আওয়ামীলীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে এবং ধর্ষনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার বিকালে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তাররুজ্জামান সরকার।
তিনি বলেন, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে ফজর আলী ও ছাত্রলীগের সুমনের গং সহ একজন হিন্দু নারীর উপর নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা শুধু একজন হিন্দু নারীকে নির্যাতন করে নাই, তারা সমগ্র মা জাতির ইজ্জত নষ্ট করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এই ধর্ষনকারীসহ এ কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। তিনি আরো বলেন, আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নেতৃত্বে মুরাদনগরে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে সুন্দর ভাবে বসবাস করছে। কিন্তু আওয়ামী দোসররা কায়কোবাদ দাদা তথা বিএনপির সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছে।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপিরযুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সেলিম ভূইয়া, হোমনা পৌরসভা বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category