• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে নির্যাতিত সেই নারীর বাড়ীতে বিএনপি নেতা কায়কোবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিচার দাবী

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া ঘটনায় সমবেদনা প্রকাশ করতে নির্যাতিত নারীর বাড়ীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এসময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

পহেলা জুলাই সোমবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আলোচনায় তিনি বলেন- আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার।  ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।
আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। মুরাদনগর থানার ওসি, আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামিলীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পতনের পর যে সকল আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সে সকল আওয়ামী সন্ত্রাসীদের পূনর্বাসন করেছে। নিষিদ্ব দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সকল অপকর্ম করছে। আর তাদেরকে শেল্টার দিচ্ছে মুরাদনগরের ওসি ও কুমিল্লার এসপি

এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কেন এতো মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে কুমিল্লা জেলা এসপি এখানে বদলি হয়ে এসেছে, সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হল তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে।
আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ।

ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।

ওদের সকল  ষড়যন্ত্র হেরে যাবে,জিতে যাবে আপনাদের ভালবাসা।  হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন।

বিদায় বেলায় এই অঞ্চলের হিন্দুদের গত ২৬জুন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন-  যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোন নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায় অনাচার থেকে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category