• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভালুকায় ম্যানেজারকে মারধর করে ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারশতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযান সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এ এম আদনান হোসেন ভালুকা উপজেলার কালতামারী মৌজায় ওই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ৩৪ টি দলিলে মোট ২১ একর ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন এবং সরকারি খাজনা-খারিজসহ নামজারি করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই জমির কেয়ারটেকার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, অভিযুক্ত মো. আবুল হোসেন ফকির, মো. কামরুল ইসলাম ফকির, মো. আবুল হাসান ফকির, মো. জহিরুল ওরফে ফকরুল ইসলাম ফকির, মো. বাহারুল ইসলাম ফকির, মো. আক্কাছ আলী, মিলন মিয়াসহ আরও ১০-১২ জন ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন।

কেয়ারটেকার বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং পরে বেদম মারধর করে গাছের সাথে বেঁধে ফেলা হয়। অভিযুক্তরা এরপর প্রায় ৮৫-৯৫টি গাছ কেটে একটি লড়িতে করে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে দাবি করেন বাদী।

ঘটনার প্রত্যক্ষদর্শী কেয়ারটেকার সুহিন বলেন, “আমি বাধা দিতে গেলে আমাকে মেরে গাছের সাথে বেঁধে ফেলে। তারা গাছগুলো কেটে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমি ফোনে কর্মকর্তাদের জানাই।

এ বিষয়ে আরবাব গ্রুপের কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, “বহুদিন ধরে এই জমি নিয়ে বিবাদীরা হয়রানি করে আসছে। এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। আগের ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। এবার বড় ধরনের ক্ষতি করে গেলো।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category