• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মোকামতলায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাকিব সুলতান, নড়াইল, প্রতিনিধি।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর নয়াপাড়া গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রাণ হারালো এক সম্ভাবনাময় কিশোরী  শিপা আক্তার (১৩)। পিতা মো. সেলিম মোল্লা ও মাতা শিল্পী বেগমের একমাত্র সন্তান ছিল সে।

জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে শিপা মোকামতলায় কোচিং ক্লাস শেষ করে অটোভ্যানে করে নানির বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় চলন্ত অবস্থায় তার গলায় থাকা ওড়না অসাবধানতাবশত অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানায়, শিপা ছিল অত্যন্ত ভদ্র, মেধাবী ও প্রাণবন্ত এক কিশোরী। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই স্তব্ধ ও শোকাহত। বাদ আছর শিপার জানাজা সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও আত্মীয়স্বজন।

এদিকে সচেতন মহল থেকে চলন্ত যানবাহনে যাত্রীদের পোশাক, বিশেষ করে ওড়না ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের করুণ দুর্ঘটনা আর না ঘটে।

একটি ছোট্ট অসাবধানতা কেবল একটি প্রাণই নয়, একটি পরিবারের সব স্বপ্ন ও ভবিষ্যতকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে। আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, যেন এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category