• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমানের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জামালগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে শুরু হয়ে হসপিটাল রোড পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, স্বাক্ষরকারী যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।

পরে সদর ইউনিয়ন বিএনপির ব্যানারে আরেকটি আনন্দ মিছিল বের হয়। এই মিছিলের নেতৃত্ব দেন সদর ইউপি বিএনপির আহ্বায়ক বশির আহমেদ। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল পয়েন্টে গিয়ে শেষ হয়।

পথসভায় বক্তৃতা করেন সদর ইউপির আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করেন এবং গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তারা সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category