পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র্যালীতে অংশ গ্রহণের লক্ষ্যে পৌর পার্কে খন্ড খন্ড মিছিল আকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একত্রিত হোন। পরে সেখান থেকে একটি বিশাল বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচ মাথায় এসে শেষ হয়।
পরে সেখানে সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।