ভালুকা প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে বিজয় মিছিল করেছে ৮নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ অন্তর ও ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান (সেলিম)সাইফুল ইসলাম ও মঞ্জুরুল হক দিলু এর নেতৃত্বে এই বিজয় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর, গোলাম রব্বানী ফকির, মোজাম্মেল হক, আলিম বিএসসি, ধনু তালুকদার ,আব্দুল আউয়াল, শাহাব উদ্দিন, মোনায়েম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহবুব আলম, উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক বানিছুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল কাদের সিদ্দিকী, আশিকুর রহমান, সোহেল রানা, মামুন ফকির, গোলাম মোস্তফা, কৃষক দলের আহবায়ক জাকির মাস্টার, সদস্য সচিব রহিম শিকদার, ছাত্রদল সভাপতি আহমেদ হৃদয় তালুকদার, স্বেচ্ছাসেবক দলনেতা শহিদুল ইসলাম, ওবায়দুল্লাহ প্রমুখ। এছাড়াও এসময় ৮ নং ডাকাতিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।