• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বৃষ্টিতে ভিজে বিজয় মিছিলে বিএনপি’র নেতাকর্মীরা

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বৃষ্টিতে ভিজে বিজয় মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনায় মঙ্গলবার বিকালে মিছিলটি বিএনপির কার্যালয় হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ আলী তছু মিয়া, যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, হিন্দু ঐক্য ফ্রন্ট এর আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা ছাত্র বৈষম্য বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category