• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

আলহাজ্ব আবু তাহের তালুকদার আহ্বায়ক, ইমরান সদস্য সচিব

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত অনুমোদিত ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে জনাব আলহাজ্ব আবু তাহের তালুকদার-কে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে এ এস এম শহিদুল্লাহ ইমরান-কে উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব বাবুল আলম তালুকদার। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব আহমদ আলী সরকার, ফকির ছায়েদ আল মামুন শহীদ, মোঃ সেলিম উদ্দিন ও মোঃ রুহুল আমিন ফকির প্রমুখ।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণার ফলে পূর্বধলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। এ কমিটির নেতৃবৃন্দ তৃণমূল থেকে দলকে শক্তিশালী করার কাজে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, নবগঠিত কমিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category