• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মদনে “আমার দেশে” পত্রিকার পাঠক মেলার আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার মদনে “আমার দেশ” পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম তালুকদার’র ব্যবস্থাপনায় পাঠক মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷

সভা শেষে “আমার দেশ” পত্রিকার পাঠক মেলার মদন উপজেলার ১৭ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মোহাম্মদ মাহমুদুর রহমান মীর্জাকে আহব্বায়ক, মাহমুদুর রহমান মিঠুকে যুগ্ম-আহব্বায়ক, রেজাউল করিম কায়েসকে সদস্য সচিব এবং শফিউল্লাহ লালনকে যুগ্ম-সদস্য সচিব করা হয়।

এর আগে “জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ- প্রসঙ্গ স্বাধীন সাংবাদিকতা” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিকার জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং মদন প্রেসক্লাবের সাংবাদিক আব্দুল লতিফ মোতাহার লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, নেত্রকোনা জেলা জামায়েত শূরা ও কর্ম পরিষদ সদস্য মাও. রুহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি।

এছাড়াও বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা যুব দলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category