• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রৌমারীতে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মাসুদ পারভেজ ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।

কুড়িগ্রামের রৌমারীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার ৫টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে এই যন্ত্র হস্তান্তর করা হয়। উপজেলা কৃষি অফিস হলরুমে এই বিতরণ কার্যক্রম পালন করা হয়েছে।

উল্লেখ্য, গ্রুপভুক্ত কৃষকরা যন্ত্রটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর গ্রুপের বাহিরের কৃষকরা স্বল্পমূল্যে ভাড়ায় ব্যবহার করতে পারবেন। এর ফলে কৃষি খাতে শ্রমের চাপ কমবে, সময় ও খরচ বাঁচবে এবং ধান চাষে উৎপাদনশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। এই রাইস ট্রান্সপ্লান্টার কৃষকদের পরিশ্রম কমিয়ে উৎপাদন বৃদ্ধি করবে।

জেলা প্রশিক্ষণ অফিসার ডা. মো: মামুনুর রহমান বলেন, কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন। এতে কৃষি খাত আরও এগিয়ে যাবে।

উপজেলা কৃষি অফিসার কাইয়ুম চৌধুরী বলেন, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একসাথে অনেক জমিতে দ্রুত চারা রোপণ করা সম্ভব। এতে সময়, শ্রম ও ব্যয় অনেকাংশে কমে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category