• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

হোমনায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

হোমনা,কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির তিন শ’ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৭ আগস্ট)উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন তিতাস নদীর ঘাটে রুই, কাতল, মৃগেল, কালি বাউশ জাতীয় ২ শ’ ৬০ কেজি এবং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর কাচারি পুকুরে ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় দাউদকান্দি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. সাবিনা ইয়াছমিন চৌধুরী, হোমনা উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category