• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

যশোরের বিজিবি র অভিযানে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ জব্দ ৩

Reporter Name / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

মানিক হোসেন,যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুই অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৩৬ পিস স্বর্ণের বারসহ তিনজন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে কোদালিয়া বাজার এবং তারাগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আসামী হলেন -মানিকগঞ্জের আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের জাহিদ হোসেন (২৬) এবং সুজন কুমার বাপ্পি (৩৪)।
এ সময় আটকদের কাছ থেকে ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা। এই অভিযানে আসামিদের কাছে ৫টি মোবাইল ফোন, ভারতীয় ৪০ রুপি এবং নগদ ৩৫ হাজার ৩২০ টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত দ্রব্যের মূল্য প্রায় ৮ কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটকদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা ঢাকা থেকে এই স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। স্বর্ণগুলো ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরা কারবারীদের কাছ থেকে আনা হয়েছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category