• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ড্রেজার সিন্ডিকেটের কবল থেকে ফসলি জমি রক্ষায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মুরাদনগর, কুমিল্লা।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষি জমি খোকো ড্রেজার সিন্ডিকেট চক্রের হাত থেকে নিজেদের তিন ফসিল জমি রক্ষার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন জমির মালিক ও কৃষকরা। ড্রেজার সিন্ডিকেট চক্রের বিরুদ্বে প্রশাসনের কাছে দুই দফা লিখিত অভিযোগ করেও প্রতিকার না পওয়ার কথা জানান ভুক্তভোগীরা।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মালিপাড়া গ্রামের ড্রেজার ব্যবসায়ী মাহাবুব সরকার ও তাইফুল সিন্ডিকেট চক্রের ড্রেজার আতংকে দিশেহারা স্থানীয় কৃষক ও জমির মালিকরা।

গত ২৭শে আগস্ট জমির মালিক হাজেরা বেগম, নেহেরা বেগম ও রিয়াজুল করিম তাদের তিন ফসলি জমি রক্ষার জন্য মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার বরাবর ২য় দফায় লিখিত অভিযোগ দেন।

জমির মালিক নেহারা বেগম বলেন, মালিপাড়া গ্রামের মাহাবুব আমার জমির পাশে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিচ্ছে। আমি বাঁধা দেয়ার চেষ্টা করলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাকে না করলেও সে বলে আমি মাটি কাটবো তুই পারলে কিছু করিছ।

অপর জমির মালিক রিয়াজুল করিম বলেন, আমাদের এবং আমার ফুফুর জমি মাটি গুলো ভেঙ্গে পড়ে যাচ্ছে। চেয়ারম্যান, মেম্বার ও ভূমি অফিসে অভিযোগ দিছি কোন কাজ হচ্ছে না। এখন প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমার জমিটা রক্ষা করতে পারবো না।

এই ব্যাপারে কথা বলতে ড্রেজার ব্যবসায়ী মাহাবুব সরকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান বলেন, সাংবাদিকরা পুরো উপজেলার ড্রেজারের স্থানের নাম গুলো তালিকা করে দেন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category