ভালুকা উপজেলা প্রতিনিধি।।
আগামীকাল ১ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে রবিবার সন্ধায় পৌর বিএনপির সদস্য মোঃ আমান উল্লাহ তাজুনের ব্যক্তিগত কার্যালয়ে পৌর বিএনপির অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সদস্য মোঃ আমান উল্লাহ তাজুন,বিএনপি নেতা ফজলুল হক, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় পৌর বিএনপি, ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।