নুরুল কবির, চট্টগ্রাম প্রতিনিধি।।
সাতকানিয়া উপজেলার কেরানিহাটে অবস্থিত সিটি সেন্টার অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার ( ৩০ আগস্ট) বিকাল ২টায় ঢেমশা ইউনিয়ন যুব বিভাগের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইকবাল হোসেন সিকো এবং সঞ্চালনা করেন মাস্টার আব্দুল হাকিম
সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় বিপন্ন। তাই এই সমাজকে মাদক থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সভায় নানা জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে—ফুটবল টুর্নামেন্ট, ফ্রি চিকিৎসা ক্যাম্প, সমাজ সংস্কারমূলক উদ্যোগ, এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি অধ্যক্ষ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ এহেসানসহ যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ তারা যুবসমাজের সঠিক দিক নির্দেশনা এবং মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এবং আগামী সপ্তাহে কর্মসূচিগুলোর বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।