আসাদুল ইসলাম, মিরপুর উপজেলার প্রতিনিধি।।
কুষ্টিয়া মিরপুরে রাজনৈতিক ইতিহাসে কিছু কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়। রহমত আলী রব্বান ঠিক তেমনই এক নাম। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একদিকে সংগ্রামের প্রতীক অন্যদিকে মিরপুরের সামাজিক উন্নয়নের কারিগর ও রূপকার।
মিরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা ছিলো মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার এক অনন্য উদাহরণ। এই অঞ্চলের মানুষ আজও মনে রেখেছেন, কীভাবে তিনি তৃণমূল মানুষের দুঃখ-দুর্দশার সঙ্গী হয়েছিলেন।
আজ যখন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে, তখন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের নাম মিরপুরের রাজনীতিতে আবারও উচ্চারিত হচ্ছে। রহমত আলী রব্বানের নাম। দলের ভেতরে যেমন আলোচনা চলছে, তেমনি সাধারণ ভোটার তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তার প্রতি আস্থা অনেক উচ্চতায় পৌঁছেছে। বিএনপির নেতা-কর্মীরা ও সাধারণ ভোটাররা মনে করেন মিরপুর উপজেলা বিএনপির রাজনীতিতে রহমত আলী রব্বান ছাড়া মিরপুরে বিএনপির বিজয়ের অন্য কোনো বিকল্প নেই।
তবে দল থেকে যদি সঠিক মূল্যায়ন না করেন, সামনের জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব পোড়বে বলে মনে করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। তাই দক্ষ এই নেতাকে দল থেকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় তাকে বানিয়ে, ইতিহাসের পাতায় নাম লেখাতে চান সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা।
তৃণমূলে তার জনপ্রিয়তায় রহমত আলী রব্বানের জনপ্রিয়তা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তার সহজ-সরল জীবনযাপন, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি রাজনীতিকে কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি বরং এটিকে ব্যবহার করেছেন মানুষের উন্নয়নের হাতিয়ার হিসেবে। এ কারণেই আজও সাধারণ মানুষ ও নেতা কর্মী তাকে স্মরণ করেন সবসময় আন্তরিক ভালোবাসা নিয়ে।
জনগণের কণ্ঠে রহমত আলী রব্বানের নাম
মিরপুরের তৃণমূল মানুষ প্রায়ই বলে থাকেন, রহমত আলী রব্বান শুধু সাধারণ সম্পাদক ছিলেন এমনটা নন, তিনি আমাদের আশ্রয়স্থল। আমরা বিপদে পড়লে তার কাছে ছুটে যেতাম, আর তিনি আমাদের নিরাশ করতেন না।”
এমন মন্তব্যগুলো প্রমাণ করে যে, তিনি শুধু রাজনীতির নেতা নন; তিনি এক ধরনের অভিভাবক হয়ে উঠেছিলেন এ অঞ্চলের খেটে খাওয়া কৃষক ও দিনমজুর মানুষ ও নেতা কর্মীদের কাছে।
আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিরপুরের বিএনপির জন্য কুষ্টিয়া-২ আসনটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। দলের ভেতরে শক্তি পুনর্গঠন এবং মাঠে জনআন্দোলনের প্রস্তুতির সময়ে রহমত আলী রব্বানের মতো নেতৃত্বই তৃণমূলে নতুন উদ্দীপনা জাগাতে পারে। এজন্যই অনেক নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বিশ্বাস করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রহমত আলী রব্বানের নেতৃত্বে বিএনপির নমিনেশন প্রার্থী আবারও এ আসনে বিজয়ের ইতিহাস রচনা করতে সক্ষম হবে।
রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়; এটি মানুষের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাস অর্জনের সংগ্রাম। রহমত আলী রব্বান সেই সংগ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তৃণমূলের আস্থার বাতিঘর হিসেবে। তার হাত ধরে মিরপুর উপজেলা বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ একসময় যেমন আস্থার স্বাদ পেয়েছিল, তেমনি আজও তারা স্বপ্ন দেখে আগামী দিনেও তিনি তাদের পাশে থাকবেন।
তৃণমূলের এই স্বপ্ন, বিশ্বাস এবং আস্থা যদি বাস্তব রূপ নেয়, তবে নিঃসন্দেহে মিরপুর উপজেলা বিএনপির বিজয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে রহমত আলী রব্বানের হাত ধরে।