• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

রৌমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে জনস্রোত 

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

রৌমারী ( কুড়িগ্রাম)  প্রতিনিধি ।।

কুড়িগ্রামের রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি ও ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের হাত পাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শাপলা মোড় হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনস্রোতে পরিনত হয় রৌমারী বাজারের পথ ঘটা।

মিছিলে বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবি জানান।

সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। জুলাই সনদ এ দেশের জনগণের মুক্তির সনদ, তাই এর পূর্ণ আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক, যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে। একইসাথে সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বক্তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে থাকবে এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category