• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। সোমবার বিকেলে তিনি শহরের রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজামণ্ডপ, শিববাড়ি পূজামণ্ডপ ও কালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান মণ্ডপ কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কিনা। জবাবে নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশেই এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসবে।”

সুনামগঞ্জ জেলায় এ বছর মোট ৪২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ৬৫২ জন আনসার ভিডিপি সদস্য। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category