• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের সাবেক নেতারা

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১দফা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল। এই ৩১ দফার বিষয়ে প্রতিটি স্তরের মানুষকে অবহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আলীরচর এলাকার সাধারন মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় বিএনপি নেতা ফারুক খান।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন খান (এমরান),
ছাত্রদল নেতা নাসির উদ্দিন খান, সোহেল মিয়া, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা হেলাল, হাবিবুল্লাহ খান,
মোহাম্মাদ আলী খান, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম, রুপ মিয়া, মোঃ কাওছার, দেলোয়ার হোসেন দেলা, কাজী আল- আমিন, দেলোয়ার হোসেন, রাসেল প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রসংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে মানুষকে অবগত করতে এই লিফলেট বিতরণ কার্যক্রম মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category