• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মানবতার স্পর্শে দেবকান্দা মধ্যপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মোঃ মোরসালিন পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা মধ্যপাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। স্থানীয় সমাজসেবী সংগঠন ‘দেবকান্দা মধ্যপাড়া কমিউনিটি’-র উদ্যোগে সেপ্টেম্বর ২০২৫-এ আয়োজিত এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয় দেবকান্দার দুলাল মিয়ার বাড়িতে।
১৬  অক্টোবর  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ডা. কেফায়েতুল্লাহ নোমান (এমবিবিএস, এফসিএ-পার্ট-১)। তিনি রক্তচাপ, ডায়াবেটিস, শিশুরোগ, মাতৃস্বাস্থ্যসহ চর্ম ও বাতব্যথা রোগে আগত রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। এ ছাড়া স্থানীয় ফার্মাসিস্ট জনাব নজরুল ইসলাম (দেবকান্দা পশ্চিম পাড়া) এবং জনাব রিপন মিয়া (দেবকান্দা পূর্বপাড়া) রোগীদের ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন।
ক্যাম্পে আগত রোগীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তাদের বিনামূল্যে ওষুধ প্রদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গুরুতর রোগীদের বিশেষ যত্নে চিকিৎসা প্রদান করা হয়।
দেবকান্দা মধ্যপাড়া কমিউনিটির সভাপতি বলেন,
 “আমাদের লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই গ্রামের মানুষ যেন ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এই উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, সংগঠনটি ইতিমধ্যে বৃক্ষরোপণ, শিক্ষাসহায়তা, বস্ত্র বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category