• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

পাঁচবিবির আওলাই ইউনিয়নে গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাট-১ আসনের ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল আজ শুক্রবার বিকেলে আওলাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মেঠো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি প্রত্যন্ত গ্রামগঞ্জের পুরুষ মহিলা সহ  খেটে খাওয়া সাধারণ মানুষের নিকট খালেদা জিয়া ও তারেক রহমানের ছালাম পৌছে দেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় ছাতিনালি ইউনিয়ন পরিষদ চত্তরে বিশাল পথসভায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।
উপজেলা যুবদলের সাবেক আহবায় এসএম মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আইনুল ইসলাম।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক  মোরছালিন, মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category