প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১২:০৪ পি.এম
আজ শুভ জন্মদিন সাধারণ মানুষের প্রিয় চিকিৎসক ডা.এ.এস.এম মুসা কবিরের

আসাদুল ইসলাম মিরপুর কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, সুনামধন্য সাধারণ মানুষের প্রিয়, মানবিক চিকিৎসক, ডা. এ.এস.এম মুসা কবির, তিনি লিভার বিশেষজ্ঞ, শুধু এইটুকু পরিচয়ই কি তাঁর জন্য যথেষ্ট? আমি মনে করি তিনি নিজেকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সামাজিক, উন্নয়নের ক্ষেত্রে তাঁর সরব উপস্থিতি মানুষকে অনুপ্রেরণা জোগায়। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দৌলতপুর উপজেলার বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপণ করেছেন। গরীব অসহায় মানুষকে বিভিন্ন ধরনের সহয়তা প্রদান করে থাকেন, কখনো অসহায় মানুষকে আর্থিক সহায়তা, নারীদের সেলাই মেশিন দেওয়া সহ বিভিন্ন সহায়তা করেন তিনি।
এ বিষয় স্বাস্থ্য কর্মী আসাদুল ইসলাম বলেন, ডাক্তার এ.এস.এম মুসা কবির স্যার আমাদের আদর্শ, তার সকল ভালো কাজে আমরা অনুপ্রেরণা পায়। আজকে ডাক্তার এ.এস.এম মুসা কবির স্যারের জন্মদিন। স্যারের সততা, মেধা ও সহানুভূতির জন্য আমরা গর্বিত। জন্মদিনে আপনাকে সশ্রদ্ধ শুভেচ্ছা।” “জন্মদিনের আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.