• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরে গণসংযোগ করেছেন বিএনপির নেতা কায়কোবাদ

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, নিজস্ব প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরে গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার পূর্বেই তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে হাত মেলাতে ও কুশল বিনিময় করতে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায়।

বিকেলে মুরাদনগরের দারোরা ইউনিয়নের কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তাকে নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগানে বরণ করে নেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।

তিনি বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারও কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালত যেতে হয় নাই, আল্লাহ মেহেরবানি করে এমনেই আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

কায়কোবাদ আরও বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটিও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন।

মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া করে জনতার উদ্দেশে বলেন, আল্লাহ যেন এমন জনগণ দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তাওফিক দান করেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আগমন ঘিরে মুরাদনগরের উৎসবের আমেজ বিরাজ করে। প্রিয় নেতাকে এক নজর দেখতে শিশু, যুবক, বয়স্ক, নারী পুরুষের ঢল নামে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, আবুল হাসান ছিটন, দুলাল সরকার, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টারসহ উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category