পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক উচাই পাথর-ঘাটায় ক্যাথলিক মিশননের অরক্ষিত কবরস্থানে পার্বন দিবস পালন উপলক্ষে মৃত ব্যক্তির কবরগুলো পরিস্কার করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় আগামী ২’নভেম্বর খৃষ্টান ধর্মের মৃত ব্যক্তিদের কবর পার্বন দিবস অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে আগামী ২’নভেম্বর কবরস্থানের মাঝখানে স্থাপিত খৃষ্টান ধর্মের ক্রুষের পাদতলের গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনা শেষে কবরের চতুর পাশে মোমবাতি প্রজ্জলন করবেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন। উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের তপন কিসপট্টার স্ত্রী সালতি লাকড়া তাঁর দাদী শাশুড়ী কবর পরিস্কার করছেন। একই ইউপির বেলপুকুর গ্রামের চম্পা ও ছোট্ট মেয়েকে নিয়ে এসেছে। চম্পা তার মৃত মা-বাবা ও বড় ভাইয়ের কবর সংস্কার করতে দেখা যায়। এসময় আরতি খালকো বলেন, সারাবছর কবরগুলো অরক্ষিত অবস্থায় থাকে। আমাদের খৃষ্টান ধর্মের মৃত মানুষের কবরগুলো যদি সরকারিভাবে উঁচু করে বাউন্ডারি দিত তাহলে ভালো হতো।
উচাই ক্যাথলিক মিশন ফাদার জাখারিয়াস মার্ডি বলেন, এখানে কাশিয়াবাড়ি, বেলপুকুর ও পাথর-ঘাটা এই ৩ ‘গ্রামে বসবাস করা খৃষ্টান ধর্মের মানুষ মারা গেলে তাদের কবর এখানে দেওয়া হয়। কবরস্থানটি রক্ষানাবেক্ষনে গাইড-ওয়াল দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেছিলাম এখন পর্যন্ত কোন বরাদ্দ পাইনি।
স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু বলেন, কবরস্থানের সংস্কারের জন্য কোন আবেদন করেনি। আবেদন করলেই কবরস্থানটি বাউন্ডারি করে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।