প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৩:৫৪ পি.এম
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর দিকনির্দেশনায় মিরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

আসাদুল ইসলাম মিরপুর প্রতিনিধি।।
কুষ্টিয়া (মিরপুর-ভেড়ামার) ২ আসনে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং জুলাই বিপ্লব-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, মিরপুর উপজেলায় পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্দেশনায় মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
শনিবার বিকেলে মিরপুর উপজেলার পৌর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উদ্যোগে এই সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নারী সমাজের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ও কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নমিনেশন পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজি খান কুষ্টিয়া জেলা মহিলা দলের সম্পাদিকা সহ স্থানীয় মহিলা দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন। আমি প্রত্যেক গ্রামে এমন মহিলা সমাবেশ দেখতে চেয়েছিলাম, যেখানে কোন পুরুষ বক্তা থাকবে না। উপস্হাপনা মহিলারা করবে- মহিলারা সেই এলাকার সমস্যা নিয়ে কথা বলবে- নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং নারী শিক্ষা নিয়ে কথা বলবে। তারা নিজেরা আলোচনা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা নিয়ে। বিগত কয়েক মাসের প্রচেস্টার পর আজ সেই মহিলা সমাবেশ দেখলাম মিরপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের। ধন্যবাদ জানাই স্থানীয় বিএনপি নেতাদের যারা মহিলাদেরকে উৎসাহ দিয়েছেন। আমি এমন সমাজের স্বপ্ন দেখি যেখানে মহিলাদের সমস্যা মহিলারা নিজেরাই সমাধান করবে। আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি জনগনের জন্য কাজ করার সূযোগ পেলে মহিলাদের ভাতা, কার্ড ও সূযোগ সূবিধা প্রদানে কোন ধরনের বৈষম্য করবে না- প্রত্যেক মহিলার সূযোগ সূবিধা ও বয়স্কদের ভাতা কার্ড নিশ্চিত করতে বিএনপি কাজ করবে।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে। তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তাকে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামোতে রূপ দেওয়াই এখন প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্যই তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখা প্রণয়ন করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.